Beautician  Level - 3

Beautician Level - 3

Duration: 3 Month Fee: 0.00Taka

Overview

Beautician Level 3 আপনার ক্যারিয়ার শুরু করুন আজই (NSDA অনুমোদিত প্রফেশনাল (ফ্রি) ট্রেনিং কোর্স) Beautician Level 3 - একটি প্রফেশনাল ও ক্যারিয়ারমুখী প্রশিক্ষণ কোর্স। যারা বিউটি ইন্ডাস্ট্রিতে সিরিয়াসভাবে কাজ করতে চান বা নিজের পার্লার খুলতে চান, তাদের জন্য এই লেভেল খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেসিকের পাশাপাশি অ্যাডভান্সড টেকনিক শেখানো হয়, যাতে একজন ট্রেইনি পুরোপুরি দক্ষ হয়ে উঠতে পারে। 🔹 উন্নত ফেসিয়াল ও স্কিন ট্রিটমেন্ট 🔹 ব্রাইডাল ও পার্টি মেকআপ 🔹 হেয়ার কাট, কালার ও স্টাইলিং 🔹 ম্যানিকিউর, পেডিকিউর ও নেল কেয়ার 🔹 ক্লায়েন্ট হ্যান্ডলিং ও সেলুন ম্যানেজমেন্ট বেসিক কোর্স শেষে শিক্ষার্থীরা স্বীকৃত সার্টিফিকেট পায় এবং পার্লার জব, ফ্রিল্যান্স ব্রাইডাল সার্ভিস বা নিজস্ব বিউটি সেলুন পরিচালনার জন্য প্রস্তুত হয়ে যায়।

Course Details

Course Overview: Beautician (Level-3)


(NSDA অনুমোদিত প্রফেশনাল  (ফ্রি) ট্রেনিং কোর্স)

আপনি কি সৌন্দর্য্য শিল্পে ক্যারিয়ার গড়তে চান? আমাদের NSDA অনুমোদিত Beautification কোর্স আপনাকে দেবে প্রফেশনাল স্কিল, হাতে-কলমে প্রশিক্ষণ এবং একটি সরকারি স্বীকৃত সার্টিফিকেট। কোর্সটি সম্পূর্ণ ফ্রি, এবং সফলভাবে শেষ করলে নির্দিষ্ট প্রজেক্টে অর্থ প্রদান এবং NSDA অনুমোদিত সার্টিফিকেট পেতে পারবেন।

কোর্সের উদ্দেশ্য:

আমাদের Beautification কোর্সের মূল লক্ষ্য হল:

শিক্ষার্থীদের প্রফেশনাল সৌন্দর্য্য ও মেকআপ স্কিল শেখানো

হ্যান্ডস-অন ট্রেনিং এর মাধ্যমে বাস্তব জ্ঞান প্রদান

শিক্ষার্থীদের স্বনির্ভর ক্যারিয়ার গড়ার জন্য প্রস্তুত করা 

কোর্সে শেখানো বিষয়সমূহ:

মেকআপ টেকনিকস: দৈনন্দিন, পার্টি এবং ব্রাইডাল মেকআপ

স্কিন কেয়ার: ত্বকের ধরন অনুযায়ী যত্ন ও প্রোডাক্ট ব্যবহার

নেল আর্ট ও হেয়ার স্টাইলিং

প্রফেশনাল গাইডলাইন: ক্লায়েন্টের সাথে কাজ করার পদ্ধতি

ব্যবসায়িক দিক: ফ্রিল্যান্সিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট

কোর্সের সুবিধা:

ফ্রি ভর্তি: শিক্ষার্থী আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।

হ্যান্ডস-অন ট্রেনিং: বাস্তব জীবনের প্র্যাক্টিকাল অভিজ্ঞতা।

নির্দিষ্ট প্রজেক্টে অর্থ প্রদান: কোর্স শেষে অর্জিত স্কিল অনুযায়ী প্রজেক্টে টাকা পাওয়ার সুযোগ।

সরকারি স্বীকৃতি: NSDA অনুমোদিত সার্টিফিকেট যা আপনার CV এবং ক্যারিয়ারের জন্য মূল্যবান।

ক্যারিয়ার সাপোর্ট: প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা ফ্রিল্যান্স বা বিউটি পার্লারসহ  করতে পারেন।বিভিন্ন পেশায় কাজ শুরু

কোর্স শেষে প্রাপ্ত সুবিধাসমূহ:

সফলভাবে কোর্স সম্পন্নকারীরা বাস্তব প্রজেক্টে অংশগ্রহণের সুযোগ পাবেন

নির্ধারিত প্রজেক্ট সম্পন্নের পর NSDA নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ সম্মানী (টাকা) প্রদান করা হবে

কোর্স শেষে অংশগ্রহণকারীদের NSDA অনুমোদিত সরকারি সার্টিফিকেট প্রদান করা হবে, যা দেশব্যাপী ও প্রাসঙ্গিক ক্ষেত্রে গ্রহণযোগ্য

কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

ভর্তির যোগ্যতা:

ন্যূনতম যোগ্যতা: সরকারি ও NSDA নির্দেশনা অনুযায়ী (এস এস সি) পাশ

বয়সসীমা: প্রযোজ্য নিয়ম অনুসারে ১৮ - ৪০

আগ্রহী ও প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক হতে হবে

ভর্তি প্রক্রিয়া:

ভর্তি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে।

👉 আগ্রহী শিক্ষার্থীদের আমাদের ওয়েবসাইটে থাকা Apply Form পূরণ করে আবেদন করতে হবে।
👉 আবেদন যাচাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হবে।

👉 NSDA অনুমোদিত ফ্রি ট্রেনিং কোর্সে আবেদন করুন।

কোর্স শেষে সরকারি সার্টিফিকেট ও নির্ধারিত আর্থিক সম্মানী প্রদান করা হবে।

সীমিত আসন—আজই আবেদন করুন।

👉 এখনই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে Apply করুন



Register for Beautician Level - 3

WhatsApp Contact Us